• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দেশের মাটিতেই শেষ ম্যাচ খেলতে চান আফ্রিদি

খেলাধুলা ডেস্ক: দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার ইচ্ছার কথা জানালেন শহিদ আফ্রিদি। টেস্ট এবং ওয়ানডে থেকে অবসরের পর সর্বশেষ ক’দিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) পেশোয়ার জালমির আইকন খেলোয়াড় তিনি। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তার দল কোয়ালিফাই করেছে।
আজ প্রথম কোয়ালিফাইয়ারে তার দল খেলবে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে। এই ম্যাচ জিতলে আফ্রিদির দল সরাসরি ফাইনালে খেলবে। আর হেরে গেলেও আশা শেষ হবে না। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে খেলবে করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড। তাদের মধ্যের জয়ী দলের বিপক্ষে ৩রা মার্চ ফাইনাল কোয়ালিফাইংয়ে খেলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। আরব আমিরাতে পিএসএলের এবারের আসর সেখানেই শেষ হবে। কারণ, ৫ মার্চের ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। লাহোরে ফাইনাল ম্যাচ আয়োজন নিয়ে অনেকেই সমালোচনা করছেন।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খান এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবে আফ্রিদি লাহোরের ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত। দেশের মাটিতেই হতে পারে তার বিদায়ী ম্যাচ। ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘পিএসএলের ফাইনাল লাহোরে আয়োজনের সিদ্ধান্ত অনেক বড় ব্যাপার। আমি ম্যাচটির দিকে তাকিয়ে আছি। শেষ ম্যাচটা দেশের মাটিতেই খেলতে চাই।’ ইমরান খানের বিরোধিতা নিযে আফ্রিদি বলেন, ‘আমি আর ইমরান খান একই পর্যায়ের মানুষ নই।’ শিরোপা জিতলে কী করবেন তা নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানালেন আফ্রিদি। বলেন, ‘আমরা যদি ফাইনালে জিততে পারি তাহলে পেশেয়ারে গিয়ে আর্মি পাবলিক স্কুলের শিশুদের সঙ্গে শিরোপা উদযাপন করবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ