• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৪২৩৭ জন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার  এসএসসি পরীক্ষায় ৪ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার ১ লাখ ৬৩ হাজার ৩৮২ জনের এসএসসি পরীক্ষায় অংগ্রহণ করার কথা ছিল । বৃহস্পতিবার (২ মার্চ) এসএসসি পরীক্ষা শেষ হল। শেষ দিন পর্যন্ত উপস্থিত রয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী।
কিন্তু প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৩৬৯ জন, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ৩৮৬ জন, ইংরেজী প্রথমপত্র পরীক্ষায় ৩২৪ জন, ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ৩৪০, গণিত পরীক্ষায় ৩৪১ জন, ধর্ম পরীক্ষায় ২৯০ জন, শারীরীক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলায় ২৮৬ জন, পদার্থ, বাংলাদেশের ইতিহাস, বিশ^ সভ্যতা, ইতিহাস, ফিনেন্স, ব্যাংকিং ও ব্যবসায় পরিচিতি পরীক্ষায় ৩২৬ জন, রসায়ন (তত্ত্বীয়), পৌর ও নাগরিকতা, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় ২৭২ জন, বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষায় ২৯৯ জন, ক্যারিয়ার শিক্ষা পরীক্ষায় ২৫৪ জন, বাংলাদেশ ও বিশ^ পরিচয় এবং সামাজিক বিজ্ঞান পরীক্ষায় ৯৮ জন, বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত(তত্ত্বীয়), আরবি, সংস্কৃতি, পালি, কর্মমুখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা(তত্ত্বীয়), শারীরীক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) বেসিক ট্রেড (তত্ত্বীয়) ও চারু ও কারুকলা (তত্ত্বীয়), ২৫৪ জন, জীব বিজ্ঞান (তত্ত্বীয়)  ও অর্থনীতি পরীক্ষায় ১৩৮ জন এবং সর্ব শেষ হিসাব বিজ্ঞান পরীক্ষায় ৭ জন অনুপস্থিত ছিল।
এছাড়াও দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার অসদুপায় অবলম্বনের দায়ে ২৮ জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের  উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন জানান, এ বছর সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে অনুপস্থিত সংখ্যা আশংকাজনক।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জানান, আমরা পরীক্ষার্থীর অনুপস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছি। যা আমাদেরকে রীতিমত ভাবিয়ে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ