• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ফিজিকে উড়িয়ে প্রথম জয় পেল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক : ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে এসে বড় জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। রবিবার (৫ মার্চ) র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ফিজিকে তারা হারিয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এদিন বিকেলে ‘এ’ গ্রুপ থেকে ফিজির বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা। ম্যাচের পঞ্চম মিনিটেই এদিন এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল জিমিদের সামনে। কিন্তু পেনাল্টি কর্নার পেলেও এদিন কাজে লাগাতে পারেনি তারা। সারোয়ারের নেয়া স্পট শট গ্রিপ করতে না পারায় শেষ পর্যন্ত গোলের সুযোগ নষ্ট হয় বাংলাদেশের।

এরপর ম্যাচের ২৬ মিনিটের মাথায় চয়নের কল্যাণে প্রথম গোলের দেখা পায় স্বাগতিক শিবির। এই এক গোল নিয়ে সন্তুষ্ট থেকে বিরতিতে যেতে পায় অলিভার কার্টনের শিষ্যদের।

অবশ্য দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে প্রথম সুযোগেই সমতা ফেরে ফিজি। এর পাঁচ মিনিট পর দারুণ ওয়ান টু ওয়ানে গোল পায় বাংলাদেশ। রানা ও জিমি মাঠের মধ্যভাগ থেকে বল টেনে নিয়ে অসাধারণ ফিনিশিংয়ে আবারও লিগ নেয় বাংলাদেশ। এবার গোল করেন জিমি। এরপর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন জিমি। এতেই ৩-১- এ এগিয়ে যায় বাংলাদেশ।

চতুর্থ কোয়ার্টারের ছয় মিনিটের মাথায় আরও একটি গোল করেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন। ম্যাচের ঠিক দুই মিনিট আগে আরেকটি গোল করে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। পেনাল্টি কর্নারে নেয়া বিদ্যুৎশটে গোল করেন আশরাফুল।

ওমানের বিপক্ষে একই ভেন্যুতে আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশের পরবর্তি ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ