• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাসভবনে অবরুদ্ধ কুবি উপাচার্য

সিসি ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফকে অবাঞ্ছিত ঘোষণার পর এবার নিজ বাসভবনে তাকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষক সমিতির নেতারা।
শুক্রবার দুপুর থেকে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এদিকে শিক্ষক সমিতির বাধার মুখেও উপাচার্জের বাসভবনে শুক্রবার ৬৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ৬৫তম সিন্ডিকেট সভা প্রতিহত করার ঘোষণা অনুযায়ী সকাল ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন শিক্ষক সমিতির নেতারা। এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবদুল মান্নান উপাচার্যের বাসভবনে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের বাসভবনে বৈঠক করেন ইউজিসি চেয়ারম্যান।
সিন্ডিকেট সভা শেষে দুপুরে উপাচার্যের বাসভবন থেকে বেরিয়ে যান ইউজিসি চেয়ারম্যান। পরে উপাচার্যের বাসভবনের কলাপসিপল গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক নেতারা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসন বলেন, ‘শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, শিক্ষক সমিতির নাম ব্যবহার করে কতিপয় শিক্ষক এ অযৌক্তিক দাবি করছে।
মুঠোফোনে যোগাযোগ করলে বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘আমার বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ