• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফেসবুকের সঙ্গে সরকারের বৈঠক ৩০ মার্চ

ঢাকা : জঙ্গিবাদসহ আপত্তিকর কনটেন্ট প্রদানকারীদের চিহ্নিত করতে আগামী ৩০ মার্চ সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বসছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার সচিবালয়ে পুলিশ, ডিএমপির ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিট, র‍্যাবসহ সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে এক বৈঠকে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ২/৩ বছর আগের চেয়ে ফেসবুকের সঙ্গে এখন সরকারের সম্পর্ক ভালো। ৩০ মার্চের বৈঠকে তারা যাতে আমাদের আবেদনের প্রেক্ষিতে দ্রুত তথ্য দেয়- সে বিষয়ে কথা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের কাছে আলাদা একটি ডেস্ক খোলার দাবি জানাবে বাংলাদেশ। ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠেয় সভায় এ প্রস্তাব দেওয়া হবে। ওই ডেস্ক থেকে বাংলাদেশের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব পর্যালোচনা করে দেখা হবে।
এক ডাটা তুলে ধরে তিনি বলেন, ২০১৪-১৬ সালে সরকার ফেসবুকের কাছে ৬৪টি আবেদন জমা দেয়। এর মধ্যে ফেসবুক সাড়া দিয়েছে ২৬.৪৭ শতাংশ। ২০১৫-১৬ বছরের আবেদনের সংখ্যা ছিল ২০৩টি; সেখানে সাড়া মিলেছে ১১৪। মানে ৫৬.১৬ শতাংশ। আর চলতি বছরে এই আবেদন পড়ে ৪৬টি; যেখানে ফেসবুক সাড়া দিয়েছে ৩৯টি; অর্থাৎ ৭৯ শতাংশ।
অর্থাৎ বলা যায়, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন বাড়ছে। আসন্ন বৈঠকে তিনি ফেসবুকের কাছে দেশভিত্তিক ডেস্ক পরিচালনা চাওয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ