• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

ডোমারে বোড়াগাড়ী বাজারের ফ্যামিলি ওয়ার্ল্ড’র মালিক উধাও

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে একাধিক ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের কাছ থেকে বাকীতে ঔষধ কিনে পালিয়ে গেছে এক ওষুধ ব্যাবসায়ী। এর ফলে মাথায় হাত পড়েছে বাকীতে বিক্রি করা ওষুধ কোম্পানীর স্থানীয় প্রতিনিধিদের। এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী বাজারে।
জানা যায়, বরিশাল জেলার গৌরনদী উপজেলার পানরদি গ্রামের আব্দুল জলিল আকন্দ’র ছেলে রেজাউল করিম আকন্দ ডোমার উপজেলার বোড়াগাড়ী গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক আনছার আলীর মেয়ে স্কুল শিক্ষিকা সুমীকে গত ৫/৬ বছর পুর্বে বিয়ে করে এ এলাকায় বসবাস করে আসছেন। এরই সুবাদে স্থানীয় বোড়াগাড়ী বাজারে তিনি ফ্যামিলি ওয়ার্ল্ড নামের একটি ওষুধের দোকান চালু করেন। ব্যাবসায়িক কারনে স্থানীয় বিভিন্ন বড় ঔষধের দোকান এবং ইবনে সিনা ফার্মা, একমি, কেমিকো, রেনেটা, জিসকা, হামদর্দ সহ বিভিন্ন ওষুধ কোম্পানীর স্থানীয় প্রতিনিধিদের কাছ থেকে বাকীতে ওষুধ কিনে ব্যাবসা করে আসছেন। সম্প্রতি তাদের দাম্পত্য সম্পর্কের অবনতি হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরই জেরে সোমবার দিবাগত গভীর রাতে ব্যাবসায়ী রেজাউল করিম আকন্দ তার দোকানের সকল মালামাল ও আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়। এর ফলে বাকীতে ওষুধ বিক্রি করায় মাথায় হাত পড়েছে ওই সকল কোম্পানীর প্রতিনিধিদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ