অর্থ-বাণিজ্য ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ জুলাই, বেলা ১১টায়, অফিসার্স ক্লাব, বেইলি রোড, রমনা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪.৬৯ টাকা।