সিসি নিউজ: নীলফামারী জেলার নারী নেত্রী বেগম তাহমিনা হক (৮৬) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে জেলা শহরের সবুজপাড়াস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাহমিনা হক প্রয়াত চিকিৎসক তোজাম্মেল হকের স্ত্রী এবং দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববির মাতা। শুক্রবার জুম্মার নামাজের পর আলিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে নীলফামারী প্রধান কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
মরহুমার ছেলে সাংবাদিক তাহমিন হক ববি জানান, দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। বাসা থেকে চিকিৎসা চলছিলো তার। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলসাগর গ্রুপ চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মারুফ জামান কোয়েল, জেলা আ’লীগ সাধারন সম্পাদক মমতাজুল হক, জেলা বিএনপির সাধারন সম্পাদক শামসুজ্জামান জামান, সচেতন নাগরিক কমিটির সভাপতি সফিকুল আলম ডাবলুসহ বিভিন্ন জন।
এদিকে সিনিয়র সাংবাদিক তহমিন হক ববির মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিসি নিউজ’র প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন। এ ছাড়া সিসি নিউজ পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক- সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রসঙ্গত তাহমিনা হক নীলফামারী জেলা মহিলা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।