• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :

৮ ডিজিট হচ্ছে ১০ হাজার টেলিফোন

প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি আধুনিক ও মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে খিলগাঁও এক্সচেঞ্জের অধীন ১০ হাজার টেলিফোন নম্বর ৮ ডিজিটে রূপান্তর করতে যাচ্ছে।

বিটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘৭২১’ গ্রুপের সব ৭ ডিজিট নম্বর ২৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে নতুন ৮ ডিজিটে রূপান্তর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সব নম্বরের আগে ৪ যোগ হবে। তবে বাকি সব নম্বর অপরিবর্তিত থাকবে। পুরনো নম্বর এবং পরিবর্তিত নতুন নম্বরের তালিকা ও তথ্য বিটিসিএলের ওয়েবসাইটে (http://www.btcl.com.bd/en) পাওয়া যাবে। পাশাপাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকদের নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে।
এছাড়া যেকোনো প্রয়োজনে অফিস সময়ে ৫৫১২০০১০ এবং ৭২৫৩৩২২ নম্বরে ফোন করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ