বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জঙ্গিবাদ ও মাদক না বলি এ শ্লোগাকে সামনে রেখে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শনিবার ৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা পঙ্গু হাসপাতালের পরিচালক ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার (অব)। ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ খন্দকার ফরহাদ রুহানী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবেদ আলী খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রবাবানী সরকার ,ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর-রশিদ ও প্রধান শিক্ষক কানাই চন্দ্র ও মোরশেদ আলম প্রমূখ।