• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :

‘সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহল তথ্য সন্ত্রাস চালাচ্ছে’

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহল তথ্য সন্ত্রাস চালাচ্ছে। সরকারের উন্নয়ন প্রকল্প রামপাল নিয়েও একটি গোষ্ঠী ষড়যন্ত্রে নেমেছে।’
দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের অর্থায়ানে শনিবার দুপুরে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাখাতে সরকারের গৃহীত বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন তিনি বলেন, ‘যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা থাকে তাহলে তার হাত দিয়েই বাংলাদেশের শিক্ষকদের আলাদাভাবে স্কেল দেয়া হবে।’
খালিদ এমপি বলেন, ‘আমাদের প্রত্যেকটি উপজেলায় একটি কলেজ ও মাধ্যমিক স্কুল করার প্রক্রিয়া চলছে। আমাদের অর্থনীতির বিকাশ যত ঘটবে, দেশ তত এগিয়ে যাবে। আমরা শিক্ষা খাতেও আরও বিনিয়োগ করতে পারব।’ এজন্য শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে সকালের প্রতি আহ্বান জানান তিনি।
খালিদ মাহমুদ বলেন, ‘বর্তমানে শেখ হাসিনার সরকার আছে বলেই দেশে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, বিনামূল্যে একই সাথে বই বিতরণ হচ্ছে, পাঠ্যপুস্তক উৎসব হচ্ছে, রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে, বিদ্যুতায়ন হচ্ছে, প্রতিটি উপজেলায় একটি করে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হচ্ছে, সবমিলিয়ে উন্নয়ন আর উন্নয়ন।’
অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশনর কবীরের সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদের রাজস্ব অর্থায়নে মাধ্যমিক পর্যায়ের ৫’শ ৯৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
পরে বিকাল ৫টায় তিনি বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউপি’র সত্যমান ডাঙ্গী পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ