• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :

দুবাই পুলিশে যোগ দিল ‘রোবোকপ’

New Rose Cafe, Saidpur

সিসি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ বিভাগে প্রথম একটি রোবট পুলিশ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। বুধবার বিশ্বের উচ্চতম টাওয়ার বুর্জ আল-খলিফার পাদদেশে অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নতুন এ রোবট পুলিশ বা রোবোকপকে। পথচারী ও পর্যটকরা এ সময় নতুন এ রোবট পুলিশের সঙ্গে সেলফিও তোলেন।

শহরের শপিং মল ও পর্যটন এলাকাগুলোতে টহল দেবে এই রোবট পুলিশ। এর মাধ্যমে মানুষ কোন অপরাধের তথ্য দিতে পারবে, জরিমানা প্রদান করতে পারবে এবং এর বুকে থাকা টাচস্ক্রিন ব্যবহার করে বিভিন্ন তথ্য নিতেও পারবে। রোবটের মাধ্যমে সংগৃহীত এই তথ্য পরিবহন এবং ট্রাফিক পুলিশকেও দেয়া হবে।

দুবাই সরকার বলছে, ২০৩০ সালের মধ্যে পুলিশ বাহিনীর ২৫ শতাংশ রোবটিক করার লক্ষ্য আছে তাদের, তবে সেটা মানুষকে প্রতিস্থাপন করবে না। দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ আল-রাজুকি বলেন, এই যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের অফিসারদের প্রতিস্থাপন করবো না। তবে যেহেতু দুবাইতে মানুষের সংখ্যা বাড়ছে, আমরা চাই পুলিশ অফিসাররা যাতে একটি নিরাপদ শহর গড়ায় মনোযোগ দিয়ে কাজ করতে পারে।

তিনি আরো বলেন, এই উপায় ব্যবহার করে তারা সর্বক্ষণ মানুষকে সেবা দিতে পারবেন। একইসাথে কমান্ড এবং কন্ট্রোল সেন্টারের সাথে সারাক্ষণ সংযুক্ত থাকার মাধ্যমে অপরাধ দমনেও এসব রোবট সহায়তা করতে পারবে।

পাল রোবটিক্সের তৈরি বিশেষ এই রোবট এ সপ্তাহেই গালফ তথ্য এবং নিরাপত্তা মেলায় উপস্থাপন করা হয়। বর্তামানে এটি শুধুমাত্র ইংরেজি ও আরবিতে যোগাযোগ করতে পারে, তবে এতে রুশ, চাইনিজ, ফরাসি ও স্প্যানিশ ভাষাও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ