• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাতারে বিশ্বকাপ বাতিলের দাবি ৬ আরব দেশের

খেলাধুলা ডেস্ক: ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হিসেবে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছেন সৌদী আরব সহ ছয়টি আরব দেশ। অন্যদেশগুশো হলো- ইয়েমেন, মরিটানিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর।

গত মাসে কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বর্জন করেছিল এই ছয়টি দেশ। সুইস ভিত্তিক ওয়েবসাইট দ্য লোকাল সূত্রে এই তথ্য জানা গেছে।

ছয়টি দেশ ফিফা কোডের আর্টিকেল ৮৫ এর রেফারেন্স দিয়ে কাতারকে বাতিলের দাবি জানিয়েছে। ঐ ধারায় জরুরি ক্ষেত্রে ফিফা যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।

দেশগুলোর দাবি মধ্যপ্র্যাচ্যের দেশ হিসেবে কাতারে ‘সন্ত্রাসবাদ’ দিনে দিনে চরম পর্যায়ে চলে যাচ্ছে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো ছয়টি দেশের কাতার বিশ্বকাপের বিপক্ষে এই দাবির বিষয়টি নিশ্চিত করেছেন বলে সূত্রটি জানিয়েছে। যদিও ফিফা এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ফিফা সভাপতি এই ধরনের কোনো চিঠি এখনো পাননি। ফিফা প্রতিনিয়ত ২০২২ কাতার বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সাথে যোগাযোগ রাখছে।

এদিকে মিশরীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছেন তারা কাতার বিশ্বকাপ বাতিলের দাবি সংক্রান্ত চিঠি ফিফার কাছে পাঠিয়েছে।

এর আগে, ১৯৮৬ সালে প্রথম কলম্বিয়াকে বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হিসেবে মনোনয়ন দিলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে তাদের কাছ থেকে সরিয়ে সেই স্বত্ব মেক্সিকোকে দেয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ