• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিপিএলের নতুন আইকন মুস্তাফিজ

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল পাচ্ছে আরো একজন আইকন ক্রিকেটার। কিন্তু কে হচ্ছেন সেই আইকন ক্রিকেটার? এ নিয়ে বেশ ক’দিন ধরেই চলছিল গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে বিপিএলের পঞ্চম আসরে নতুন আইকন হতে যাচ্ছেন বাংলাদেশ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে।
গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, দল বাড়ায় আইকন খেলোয়াড়ও বাড়বে। জাতীয় দলের হয়ে যাদের পারফরম্যান্স ভালো, খ্যাতি ও যশ রয়েছে তাদেরই আইকন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই বিবেচনায় মুস্তাফিজই হবেন নতুন আইকন খেলোয়াড়।
এর আগে ২০১৫ সালের আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন মুস্তাফিজ। গেলো আসরেও তাকে ধরে রেখেছিল দলটি। তবে ইনজুরির কারণে সবশেষ আসরে খেলতে পারেননি কাটার-মাস্টার।
এবার আইকন ক্রিকেটারের তালিকায় নাম উঠলে দল পরিবর্তন করতে হবে বোলিং বিস্ময়কে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। এ আসরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে সিলেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ