• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৪

ফাইল ফটো

ফাইল ফটো

সিসি ডেস্ক: টানা বৃষ্টিতে কক্সবাজার শহর ও রামুতে পাহাড় ধসে এক পরিবারের দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ ও রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এই ঘটনা ঘটে।

এর মধ্যে রামুতে দুইজন ও কক্সবাজার শহরে দুইজন নিহত হন। নিহতরা হলেন- রামুর সায়মা (৫) ও জিহান (৭) এবং শহরের মোহাম্মদ শাহেদ (১৮) ও সাদ্দাম হোসেন (২৮)।
এই ঘটনায় আহতরা হলেন- জিয়াউর রহমান (৩৫), তার স্ত্রী আনার কলি (২৯), দেলোয়ার হোসেন (২৫) ও আরফাত হোসেন (৩০)।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, ভারি বর্ষণের ফলে রাত ৩ টার দিকে রামুর চেইন্দা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজন মাটিচাপা পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে সায়মা ও জিহানের লাশ উদ্ধার করে। একই সঙ্গে মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার হয় তাদের বাবা জিয়াউর রহমান ও মা আনার কলি। তাদেরকে রামু মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ