• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

যুব ম‌হিলা লী‌গের পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা

সিসি ডেস্ক: সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে‌ছে যুব মহিলা লীগ। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে ১২১ সদ‌স্যের কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ১১ মার্চ দ্বিতীয় সম্মেলন নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক ঘোঘণা করা হয়।

সোমবার ধানমন্ডি অফিসে পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদক। এসময় ওবায়দুল কাদের কমিটির অনুমোদন দেন।

কমিটিতে ২১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন- জাকিয়া পারভিন মনি, শিরিনা নাহার লিপি, আদিবা আঞ্জুম মিতা, শামিমা চৌধুরী বিথী, কোহেলী কুদ্দুস মুক্তি, আশরাফুন্নেছা পারুল, ডেইজী সরোয়ার, হোসনে আরা হাসু, আফরোজা মনসুর লিপি, কেশোয়ারা সুলতানা সালমা, ইয়াসমীন সুলতানা পপি, ইসরাত জাহান নাসরীন, আফসানা হাসান ডেইজী, পারভীন খায়ের, নার্গিস মাহতাব, শারমীন জাহান মেরী, রাশেদা পারভীন মনি, শাহনাজ মতিন ঘূর্ণী, জিন্নাতুন্নেছা রোজী, আফসানা ফেরদৌস কেকা, সেলিনা রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক আটজন হলেন- রাজিয়া পারভীন লাকি, নুসরাত জাহান জেসমিন, শাহনাজ পারভীন ডলি, খ মমতা হেনা লাভলী, খোদেজা নাছরীন, শারমীন আক্তার নিপা, শামসুন্নাহার রত্না, জেদ্দা পারভীন খান রিমি।

সাংগঠনিক সম্পাদক আটজন হলেন- ফারজানা ইয়াছমীন বিপ্লবী, সালমা ভূইয়া চায়না, শারমিন সুলতানা লিলি, মাহফুজা রিনা, নাসরীন সুলতানা ঝরা, জাকারিয়া সৃজনী শিউলি, শারমীন সুলতানা শরমী, জেসমিন শামীমা নিঝুম।

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে ১৫ জন এবং ১৫ জনকে সহ-সম্পাদক করা হয়েছে। এর সঙ্গে ৫২ জনকে কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য করা হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ