• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন |

বেসিক ব্যাংকে ঋণ জালিয়াতি: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকা: বেসিক ব্যাংকের রাজধানীর শান্তিনগর শাখা থেকে ৪০ কোটি টাকা ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত তৎকালীন চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে আইনের আওতায় এনে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে এই তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
ব্যাংকটির শান্তিনগর শাখা থেকে ২০১০ সালে ৪০ কোটি টাকা ঋণ অনুমোদনের ঘটনা ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেয় হাইকোর্ট।
ওই ঋণ জালিয়াতির ঘটনায় আনা মামলায় এক আসামী শাহজাহান আলীর জামিন সংক্রান্ত বিষয়ে আনা দুদকের রিভিশন আবেদনের শুনানিকালে এ আদেশ দেয় হাইকোর্ট।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি সাংবাদিকদের বলেন, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ও তার নেতৃত্বে পরিচালনা পর্ষদ ২০১০ সালে এ ঋণ অনুমোদন দিয়েছিল। যথাযথ ডকুমেন্ট ছাড়াই এ ঋণ দেয়া হয়েছিল। এ ঘটনায় দুদক ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ