• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইসিইউতে খালেদ মাহমুদ সুজন

খেলাধুলা ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

খালেদ মাহমুদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

জালাল ইউনুস জানান, ‘সুজন (খালেদ মাহমুদ) বর্তমানে সেমি কোমা অবস্থায় আছেন। রবিবার রাতটা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হবে। সকালের মধ্যে অবস্থার উন্নতি না হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।’

শনিবার গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে খালেদ মাহমুদকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে রবিবার সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। খালেদ মাহমুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ