• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকসন বার্ড। অন্যদিকে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন প্যাটিনসন।
আজ শনিবার সকালে দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তার ডেপুটি হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার।
দলের অন্য সদস্যরা হলেন- অ্যাস্টন আগার, জ্যাকসন বার্ড, হিল্টন কার্টরাইট, পেট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশুয়া হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশো, মিচেল সেপসন ও ম্যাথু ওয়েড।
১৮ আগস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা। তারপর দুই টেস্টের সিরিজ। যেটা ঝুলে গিয়েছিল। বোর্ডের দেয়া চুক্তির প্রস্তাব মানেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এক মাস বেকার থেকেই লড়ে গেছেন। নিজেদের দাবি আদায় করে ইতিহাসে নতুন এক উদাহরণ সৃষ্টি করেছেন।
২২-২৩ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে অংশ নেবে অস্ট্রেলিয়া। এরপর ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ