• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পিসিবির নতুন চেয়ারম্যান নাজাম শেঠি

খেলাধুলা ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন নাজাম শেঠি। বৃহস্পতিবার লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বোর্ড অব গভর্নর্সের (বিওজি) সভায় পিসিবির ৩০তম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন শেঠি।

সফলভাবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের নেপথ্য কারিগর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া শেঠি শাহরিয়ার খানের স্থলাভিষিক্ত হবেন এবং তিন বছর দায়িত্ব পালন করবেন।

শারিরীক কারণে সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সরে দাঁড়ান শাহরিয়ার। বুধবার ১০ সদস্যের পিসিবি বোর্ড অফ গভর্নরস শেঠিকে নতুন চেয়ারম্যান বেছে নেয়। তবে পিসিবি চেয়ারম্যান হিসেবে নতুন মুখ নন শেঠি। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব সামলেছেন। জুন ২০১৩ থেকে জুলাই ২০১৪ পর্যন্ত পিসিবি চেয়ারম্যান ছিলেন প্রখ্যাত সাংবাদিক নাজাম শেঠি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ