• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আজ থেকে কার্যকর হচ্ছে বাড়তি স্বর্ণের দর

ঢাকা : দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দর আবার বাড়ানো হয়েছে। এবার ভরিতে বেড়েছে এক হাজার ৫১৬ টাকা। গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার থেকে নতুন দর কার্যকর হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, প্রতি ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়।
অন্যদিকে, সনাতন স্বর্ণ ভরিপ্রতি ২৫ হাজার ৬৬১ টাকা থেকে ৫৮৩ টাকা বেড়ে বিক্রি হবে ২৬ হাজার ২৪৪ টাকায়।
সারা দেশের স্বর্ণের দোকানগুলোতে আজ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, সব ধরনের স্বর্ণের দর বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। বর্তমানে দেশে ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়।
উল্লেখ্য, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা দর বৃদ্ধির পর ৮ মে মাসে স্বর্ণের ভরি ১ হাজার ১৬৭ টাকা দাম কমায় সমিতি। সর্বশেষ গত ২৮ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ