• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উচ্চরক্তচাপ-হার্টের রোগীরা খেতে পারবেন গরুর মাংস

স্বাস্থ্য ডেস্ক: গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই অপ্রতুল। কোরবানির ঈদ এলেই সব পরিবারের খাবার তালিকায় থাকে গরুর মাংস। কিন্তু অনেকের উচ্চরক্তচাপ, হার্ট ও এলার্জি থাকার কারণে মনে করছেন আপনি গরুর মাংস খেতে পারবেন না। কিন্তু না আপনিও খাদ্য তালিকায় রাখতে পারেন গরুর মাংস।

আপনি হয় তো উচ্চরক্তচাপ, হার্ট ও এলার্জির সমস্যায় ভুগছেন। কোরবানির ঈদ এলেই মন খারাপ হয়। কারণ গরুর মাংস খেতে পারেন না।

কিন্তু হার্ট ও এলার্জি রোগীরাও কিছু পরামর্শ মেনে নিলেই তারাও গরুর সুস্বাদু মাংস নিশ্চিন্তভাবে খেতে পারবেন!

আসুন জেনে নিই এ বিষয়ে বিস্তারিত পরামর্শ-

১. মাংস রান্না আগে চর্বি ছাড়িয়ে নিন :

মাংস রান্না করার আগে মাংস থেকে ছুরি দিয়ে অতিরিক্ত চর্বি ছাড়িয়ে নিন। শুধু মাংসের টুকরা রান্না করতে পারেন। এই রান্না করা মাংস উচ্চরক্তচাপ, হার্ট ও এলার্জি রোগীরা খেতে পারবেন।

২. দীর্ঘ সময়ের জন্য নয় :

আপনি গরুর মাংস খেতে পারলেও দীর্ঘ সময়ের জন্য খেতে পারবেন না। ঈদের দিন থেকে শুরু করে পর পর তিন দিন খেতে পারেন।

৩. দুই বেলা দুই টুকরার বেশি নয় :

মাংস অবশ্যই খাওয়া যাবে তবে দিনে দুই বেলার বেশি নয়। আর মাংসের পরিমাণ হবে ছোট হলে তিন টুকরা আর বড় হলে দুই টুকরা।

৪. গরুর মাংসের শিক কাবাব, চাপ :

শিক কাবাব কমবেশি সবারই বেশ পছন্দ, বিশেষ করে গরুর মাংসের শিক কাবাব। আর উচ্চরক্তচাপ, হার্ট ও এলার্জির রোগীরা গরুর মাংসের শিক কাবাব ও চাপ খেতে পারেন। কারণ এই খাবারগুলোতে চর্বি থাকে না।

৫. শিনা ও পাজরের মাংস :

গরুর শরীরের সিনা ও পাজরের মাংসে কোনো চর্বি থাকে না। তাই উচ্চরক্তচাপ, হার্ট ও এলার্জি রোগীরা শিনা ও পাজরের মাংস খেতে পারবেন। এই মাংস খেলে তেমন ক্ষতির শঙ্কা নেই।

৬. এন্টি হিসটাসিন :

যাদের অতিরিক্ত এলার্জির সমস্যা আছে তারা মাংস খেতে পারবেন। তবে খাওয়ার আগে একটি এন্টি হিসটাসিন খেয়ে নিতে পারেন। আর উচ্চরক্ত চাপ-হার্টের রোগীরা শরীরের কোলেস্টোরল কমায় এমন ওষুধ খেতে পারেন।

লেখক: ডা. মোহাম্মদ যায়েদ হোসেন

সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর, টেলিমেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ