• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘরেই বানান খাসির পায়ের তন্দুরি

লাইফস্টাইল ডেস্ক: কোরবানির সময় অনেকেই গরু বা খাসি কোরবানি দিয়ে থাকেন। পোলাও, কাবাব আর গরুর মাংসের রেজালার পাশাপাশি পরোটা, লুচি দিয়ে খেতে পারেন ভিন্ন ধর্মী এই খাসির পায়ের তান্দুরি।

খাসির পায়ের তন্দুরি তৈরি করতে যা যা লাগবে-
১৭৫ গ্রাম টক দই, জিড়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, ধনে পাতা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, লেবুর রস ২ চা চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, আর ১ কেজি পরিমান হাড়সহ খাসির মাংস।

খাসির পায়ের তন্দুরি তৈরির প্রস্তুত প্রণালী-

প্রথমে হাড়সহ মাংসগুলোতে লবণ, আদা বাটা আর রসুন দিয়ে ভালোভাবে মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। এবার মেরিনেটেড মাংসের সাথে অন্যান্য সব উপকরণ মিশিয়ে পুরো বাটিটা ভালো করে ঢেকে আরো ৩০-৬০ মিনিট রেখে দিন। এবার বাটি থেকে মাংসগুলো স্টিকে গেঁথে গরম কয়লার চুলার উপর রেখে ধীরে ধীরে রান্না করুন।

যখন দেখবেন এর রঙ মাংসগুলোর উপরে কিছুটা পুড়ে গেছে তখন বুঝতে পারবেন খাবারটি প্রস্তুত হয়ে গেছে। এবার পরিবেশনের সময় ধনেপাতা কুচি, পুদিনা পাতার চাটনি ও পেঁয়াজের রিং উপরে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ