• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুর-কিশোরগঞ্জবাসীর উন্নয়নে কাজ করতে চাই- ব্যারিস্টার মোকছেদুল

সিসি নিউজ: সংসদ নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে সারাদেশে। মনোনয়ন প্রত্যাশীরা পোস্টার, ব্যানার, ফেস্টন দিয়ে দলীয় নেতাকর্মীদের মন জোগাতে এখন ব্যস্ত হয়ে পড়েছে। অনেকে সংবাদ সম্মেলন করে নির্বাচনে প্রার্থী হওয়ার বাসনা প্রকাশ করছে।

নীলফামারী-৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম ইতোমধ্যে গণসংযোগ করছেন। বিভিন্ন পেশাজীবি মানুষের খোঁজ খবর নিচ্ছেন নিজে। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ এবং বানভাসিদের মাঝে পৌছে দিয়েছেন সাধ্যমতো ত্রাণ।

এলাকাবাসী বলেন, তিনি একজন ভাল মানুষ, আমাদের উন্নয়নের জন্য তিনি ভাবছেন। আমরা এবারে নতুন মুখ, সুশিক্ষিত, যোগ্যব্যক্তি প্রার্থী হিসেবে চাই। সে হিসাবে ব্যারিস্টার মোকছেদুলের কোন তুলনা নেই। সৈয়দপুর শহরের গৃহবধু সালমা বেগম জানান, ব্যারিস্টার মোকছেদুলের নাম শুনেছি, পোস্টারে ছবি দেখেছি। তিনি প্রার্থী হলে তাকে ভোট দেবো। বোতলাগাড়ীর খালেক মিয়া জানান, লোকটা খুব ভালো। কথা বলার যোগ্যতা ও মানুষের সেবা করার ইচ্ছা আছে। এরকম লোককে নির্বাচিত করা দরকার।

কিশোরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে ব্যারিস্টার মোকছেদুলকে দেখতে চায়। ব্যারিস্টার প্রার্থী হলে দল মত নিবিশেষে তাকে নির্বাচিত করবেন বলে মতামত ব্যক্ত করেন।

নীলফামারী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাহী সদস্য সুপ্রিমকোট হাই কোটের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। তিনি বলেন, ধোকাবাজী ও গরীব মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই না। রাজনীতি করব সাধারণ মানুষের সেবার মনোভাব নিয়ে ও মানুষের কল্যাণের জন্য। যদি মনোনয়ন পেয়ে নির্বাচিত হই তাহলে সৈয়দপুর কিশোরগঞ্জবাসীর উন্নয়নে কাজ করতে চাই। তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধু আদর্শের একজন সৈনিক। আজীবন মানুষের সেবা করতে চাই। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ