• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন |

ক্যামেরার মাধ্যমে দেখা যাবে শরীরের অভ্যন্তরের কার্যকলাপ

প্রযুক্তি ডেস্ক : ব্রিটেনের চিকিৎসা বিজ্ঞানীরা নতুন একটি ক্যামেরা তৈরি করেছেন যা এন্ডোস্কোপের যন্ত্রের অবস্থান সনাক্তে কাজ করবে। এটি ব্যবহারের ফলে চিকিৎসকরা রোগীর শরীরের অভ্যন্তরে এন্ডোস্কোপের যন্ত্রের কার্যকলাপ দেখতে পারবেন।

এন্ডোসকোপ এক বিশেষ ধরনের গ্লাস ফাইবার দ্বারা নির্মিত টেলিস্কোপ যার দ্বারা শরীরের অভ্যন্তরের গভীরে প্রয়োজনীয় অবকাঠামো বাহিত হতে অবলোকন করা সম্ভব।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব ইডেনবার্গ এর অধ্যাপক কেভ ঢালিওয়াল ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে জানান, এটি এমন একটি প্রযুক্তি যা মানুষের শরীরের ভেতরে দেখতে সাহায্য করবে।

তার দেয়া তথ্য অনুযায়ী এই ক্যামেরাটির সাহায্য সূক্ষ অনেক কাজ করা সম্ভব। জানা যায় এখন পর্যন্ত এক্স-রে বা ব্যয়বহুল পদ্ধতি ব্যবহার করে এন্ডোস্কোপের যন্ত্রের অবস্থান বের করতে হয়। তবে এটি ব্যবহারের ফলে ব্যয় কমার পাশাপাশি সূক্ষভাবে কাজ সম্পন্ন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ