• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না সু চি

ঢাকা : মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার পরিকল্পনা বাতিল করেছেন। সু চির মুখপাত্র আজ বুধবার এই তথ্য জানান। তবে কী কারণে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে থাকছেন না সে বিষয়ে কিছু জানাননি সরকারি মুখপাত্র।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ‘গণহত্যা’-সংক্রান্ত খবরে সারা বিশ্ব যখন শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির ভূমিকায় ক্ষুব্ধ ও সমালোচনামুখর, ঠিক তখনই মিয়ানমার এ সিদ্ধান্তের কথা জানাল।
মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযানের প্রেক্ষাপটে অং সান সু চির ভূমিকা নিয়ে বেশ সমালোচনা চলছে।
গত ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। তখন থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত চলছে। এ পর্যন্ত প্রায় ৪ লাখের মতো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ইতোমধ্যেই এ অভিযানকে ‘পাঠ্যবইয়ে জাতিগত শুদ্ধি অভিযানের অন্যতম উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছেন।
এমনকি সু চির সমালোচকরা তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবিও তুলেছেন।
যদিও মিয়ানমার সরকার সব অভিযোগ অস্বীকার করে বলছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের আক্রমণের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ