• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওয়ানডে ঢাকায় আফগান ক্রিকেট দল

খেলাধুলা ডেস্ক: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার রাতেই ঢাকায় পা রেখেছে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল।  ইতিমধ্যে আফগান যুবাদের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সমন্বয়ক কর্মকর্তা জাহিদুর  রহমান মল্লিক জনি। সংবাদমাধ্যমকে জনি বলেন,

‘রাত ৯টায় আফগানিস্তানের ২০ সদস্যের দল হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখে। এরপর তারা হোটেলে চলে যায়। কাল (আজ) তারা  সিরিজের ভেন্যুর উদ্দেশ্যে যাত্রা করবেন।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটির সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পুরনো সূচি অনুযায়ী সিরিজের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।

কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবগুলো ম্যাচই সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিসিবি। শুধু ভেন্যুই নয়, পরিবর্তন এসেছে সময়ের ক্ষেত্রেও।  পূর্বের সূচি অনুযায়ী, সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৭ই অক্টোবর।

তবে এবার চতুর্থ ও পঞ্চম ম্যাচের মধ্যকার বিরতি একদিন কমিয়ে আনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ই অক্টোবর। আর সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৮শে সেপ্টেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ