খেলাধুলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকা একাদশকে ২৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজ শুরুতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রানের ইনিংস আসে সাব্বির রহমানের ব্যাট থেকে। দক্ষিন আফ্রিকার বোলারদের হয়ে ২টি করে উইকেট নেন পাঙ্গিসো, ফ্রাইলিংক, সিবোতো ও বুদাজা।
এদিকে আজ টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানের মাথায় ফিরেন সৌম্য সরকার। মাত্র ৩ রান করে ফিরেন তিনি। সৌম্য ফিরে গেলেও ক্রিকেটে দারুণ খেলছেন ইমরুল। নতুন করে ক্রিজে আসেন লিটন কুমার দাস। তিনিও ফিরেন মাত্র ৮ রান করে। তাদের পরে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তবে ততক্ষণে ২৭ রানে বিদায় নেন ইমরুল কায়েস।
একসময়ে ৬১ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা বিপদে থাকে বাংলাদেশ। সেটাতে ঘি ঢালেন মুশফিকুর রহিম ৬৮ রানের মাথায় ফিরেন তিনি। তবে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।
১২০ রানের মাথা ফিরেন রিয়াদও। তিনি খেলেন ২১ রানের কার্যকরি ইনিংস। এরপরে সাব্বির রহমানকে নিয়ে দলকে ভালোই টেনে নিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ১৯৬ রানের মাথায় বিদায় নেন সাকিবও। ব্যক্তিগত ৬৮ রানের মাথায় বিদায় নেন সাকিব।
সাবিকের পরেই বিদায় নেন সাব্বির রহমান। তারপরে কিজে এসে ১২ রানের ইনিংস খেলেন নাসির হোসেন। আর শেষ দিকে মাশরাফির ১২ বলে ১৭ ও সাইফুদ্দিনের ১৩ রানের ইনিংসে আড়াইশো রানের কোটা অতিক্রম করে বাংলাদেশ।