• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিপিএলে মাতাবেন তিন সুন্দরী

খেলাধুলা ডেস্ক, ০৪ নভেম্বর: দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। শনিবার (৪ নভেম্বর) শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। প্রতিবারই বিপিএলের পুরো আয়োজনটি উপস্থাপনা নিয়ে থাকে নানা চমক।

দেশি-বিদেশি তারকা-মহাতারকাদের ভীড়ে জমজমাট হচ্ছে সিলেট ভেন্যু। প্রথমবারের মতো এই ভেন্যুতে মাঠে গড়াবে বিপিএল।

এবার উপস্থাপনার জন্য বিপিএলের মাঠে থাকছেন দেশের তিন মডেল-উপস্থাপক জান্নাতুল পিয়া, সামিয়া আফরিন ও মারিয়া নূর। এর মধ্যে মাঠে থেকে সরাসরি উপস্থাপনা করবেন জান্নাতুল পিয়া। স্টুডিওতে থাকবেন মারিয়া নূর ও সামিয়া আফরিন।

এ প্রসঙ্গে পিয়া জান্নাতুল বলেন, ‘এবারের বিপিএলে মাঠে থাকব আগাগোড়া। বিশ্বের বড় বড় দেশে গিয়ে মডেলিং করার অভিজ্ঞতা থাকলেও ক্রিকেট উপস্থাপিকার ভূমিকায় এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। আশা করছি, পুরো আসরটি সবার কাছে উপভোগ্য হবে।’

বিপিএলের প্রতি আসরে একজন বিদেশি উপস্থাপকের উপস্থিতি লক্ষ করা যায়। গত আসরে ছিলেন ভারতের শিনা চৌহান। এবারও তেমনটি থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

এছাড়া বিপিএলের প্রথম আসর থেকে আয়োজনটি চ্যানেল নাইনে সম্প্রচার হলেও এবার সেটা পরিবর্তন হচ্ছে। পঞ্চম আসরে গাজী টিভির পর্দায় দেশের ঘরোয়া ক্রিকেটের জাঁকজমকপূর্ণ এ আয়োজনটি প্রচার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ