• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি

নীলফামারী, ১০ নভেম্বর: গণপ্রকৌশল দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ(আইডিইবি) নীলফামারী জেলা শাখা।
শুক্রবার দুপুরে শহরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
আইডিইবি নীলফামারী জেলা শাখার সভাপতি সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীজেন্দ্র নাথ রায়।
বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া, গোলাম মোস্তফা, ডোমার উপজেলা সভাপতি এনামুল হক, জলঢাকা উপজেলা সভাপতি মোশফেকুজ্জামান প্রমুখ।
প্রসঙ্গত “টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা” প্রতিপাদ্যে এবারের গণপ্রকৌশল দিবস ও ৮নভেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসুচী পালন করা হচ্ছে সংগঠনের উদ্যোগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ