রংপুর প্রতিনিধি, ২০ নভেম্বর: রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রংপুর মহানগর কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা’র মনোনায়ন পত্র দাখিল করেছেন।
সোমবার সকালে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের রিটানিং অফিসার সুভাষ চন্দ্র সরকার এর নিকট এ মনোনায়নপত্র দাখিল করে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, জাপার কেন্দ্রীয় সদস্য ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম।