• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

মিশরে মসজিদে জঙ্গি হামলায় নিহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক: মিশরে জুমআর নামাজের সময় মসজিদে জঙ্গিদের গুলি ও বোমা হামলায় ৮৫ জন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মুসল্লি। শুক্রবার দেশটির উত্তর সিনাই প্রদেশের একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সিনাই প্রদেশের বীর আল আবেদ শহরের একটি মসজিদে জুমআর নামাজের সময় সন্দেহভাজন জঙ্গিরা বোমা হামলা করে। এসময় তারা মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে কমপক্ষে ৮৫জন নিহত হয়। আহত হয় আরও ৮০ জন মুসল্লি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ