• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

বাঘা পৌরসভা নির্বাচনে ৭৪ প্রার্থীর মনোনয়ন জমা

আব্দুল কাদের নাহিদ, বাঘা: রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে মেয়র পদে ৪ মেয়র সহ সাধারণ ও সংরক্ষিত আসন মিলে মোট ৭৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- আ’লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র আক্কাছ আলী,বিএনপির দলীয় প্রার্থী আব্দুর রাজ্জাক. বিএনপির কামাল হোসেন ও জামায়াতের সাইফুল ইসলাম। সোমবার অফিস চলাকালিন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
আ’লীগ দলীয় প্রার্থী আক্কাছ আলীর সাথে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ,যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলুসহ স্থানীয় নেতা-কর্মীরা। বিএনপির দলীয় প্রার্থী আব্দুর রাজ্জাকের সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি নুরুজ্জামান খান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮জন। এর মধ্যে ১ আসনে ৫জন, ২ আসনে-৮জন ও ৩ আসনে-৫জন। সাধারন আসনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৬ জন। এর মধ্যে ১ নং ওয়ার্ডে ৮জন,২নং ওয়ার্ডে ৮জন,৩ নং ওয়ার্ডে ১০জন,৪ নং ওয়ার্ডে ৬জন,৫ নং ওয়ার্ডে ৫জন, ৬ নং ওয়ার্ডে ৮জন,৭নং ওয়ার্ডে ৪জন,৮ নং ওয়ার্ডে ২জন ও ৯নং ওয়ার্ডে ৫জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মজিবুল আলম জানান, আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল ২৭ নভেম্বর সোমবার । মনোনয়নপত্র যাছাই-বাছাই ২৮ ও ২৯ নভেম্বর । প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর । প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর । পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭৮৯। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১৭ ও নারী ভোটার ১৩ হাজার ৭৭২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ