• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

বুধ-বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে সব ব্যাংক

ঢাকা, ২৮ নভেম্বর: আয়কর পরিশোধের সুবিধার্থে বুধবার এবং বৃহস্পতিবার সব ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
আজ মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ‘করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৯ ও ৩০ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।’
প্রসঙ্গত, ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর ও আয়কর বিবরণি ৩০ নভেম্বর জমা দেয়ার শেষ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ