• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাশরাফিকে ‘রেঞ্জ রোভার’ গাড়ি পুরস্কার দিচ্ছে বসুন্ধরা!

ঢাকা, ১৪ ডিসেম্বর: মঙ্গলবার রাতে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ক্রিকেট অনুরাগিদের বড় অংশের মাঝে কৌতুহল, গুঞ্জন- আচ্ছা গেইলকে কি বাড়তি বোনাস দিবে রংপুর মালিক পক্ষ? প্রসঙ্গত: ম্যাচ পিছু প্রায় ২৫ লাখ টাকা করে পারিশ্রমিক পাওয়া ক্রিস গেইল প্রথম দিকে তেমন কিছু করতে না পারলেও আসল সময়ে জ্বলে উঠে ঠিক কাজের কাজ করে দিয়ে গেলেন।
তার চওড়া ব্যাটেই শেষ অবধি শিরোপার বন্দরে পৌঁছায় রংপুর রাইডার্স। এমন নজরকাড়া ব্যাটিং নৈপুন্যের জন্য কোন বাড়তি পুরস্কার থাকবে নিশ্চয়ই? পারিশ্রমিকের বাইরে আর কি বোনাস পেলেন ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে?
এদিকে, যার যোগ্য ও দক্ষ নেতৃত্ব পিছিয়ে পড়া ও ধুঁকে ধুঁকে সামনে এগিয়ে আসা রংপুর হলো চ্যাম্পিয়ন, সেই মাশরাফি বিন মর্তুজার জন্য কোন বাড়তি পুরুস্কার? যদিও মাশরাফির কাছে বিপিএলের শিরোপা জয় নতুন কিছু নয়। দেশসেরা অধিনায়কের হাত ধরে বিপিএলে প্রথমবার শিরোপা জিতল রংপুর রাইডার্স।
দেশ প্রসিদ্ধ ও অন্যতম শীর্ষ করপোরেট হাউজ বসুন্ধরা গ্রুপই এবার রংপুর রাইডার্সের সত্ত্বাধিকারী।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রথমবার বিপিএলে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কেনার পর মাঠে নেমে রংপুর রাইডার্সের সাফল্যে খুশির ধারা বইছে বসুন্ধরা শিবিরে। পুরো দলকেই নাকি লোভনীয় বোনাস দেয়া হচ্ছে। আর দলকে চাঙ্গা রাখা, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার পাশাপাশি মাঠে লড়াই করে চ্যাম্পিয়ন হওয়ার কঠিন মিশনে সফল নেতৃত্ব দেবার জন্য মাশরাফির জন্য থাকছে বিশেষ পুরষ্কার।
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে বিশ্ব বিখ্যাত ‘রেঞ্জ রোভার’ ব্র্যান্ডের গাড়ি পেতে যাচ্ছেন মাশরাফি। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকার ওপরে। সুত্রটি জানিয়েছে, সেটি হবে কাস্টমাইজড গাড়ি। যাতে মাশরাফির নাম ‘নেইম প্লেট’ করা থাকবে।
রেঞ্জ রোভার গাড়ির পুরস্কারটা নাকি সারপ্রাইজ প্যাকেজ হিসেবে থাকছে। তাই ফ্র্যাঞ্চাইজি তথা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এ বিষয়ে কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে অধিনায়ক মাশরাফির পারফরমেন্স, তার নেতৃত্ব গুণে সন্তুষ্ট হয়ে রংপুর ফ্র্যাঞ্চাইজিরা তাকে আগেও বেশ দামি একটি ঘড়ি উপহার দিয়েছেন। যার বাজার মূল্য কয়েক লাখ টাকা।
উল্লেখ্য, এর আগে, চট্টগ্রাম পর্ব খেলতে গিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি বসুন্ধরা গ্রুপের হেলিকপ্টারে চড়ে। রাজধানী ঢাকা থেকে অধিনায়ক মাশরাফির হেলিকপ্টারে চড়ে বন্দর নগরী যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সাড়া জাগিয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন থেকেই একটি গুঞ্জন, অনেকের মুখেই শোনা যাচ্ছিল, যে ফ্র্যাঞ্চাইজি অধিনায়ককে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যেতে পারে, তারা চ্যাম্পিয়ন হলে না জানি কি করবে?
অধিনায়ক মাশরাফিসহ গোটা দল নিশ্চয়ই বোনাসের জোয়ারে ভেসে যাবে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ