• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :

পাঁচ জানুয়ারি সমাবেশ করতে চায় বিএনপি

সিসি নিউজ, ৪ জানুয়ারী: ৫ জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি রাজধানীসহ সারাদেশে কালো পতাকা মিছিলের পরিকল্পনাও রয়েছে দলটির।
বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের বয়কট ও ভোট প্রতিরোধের ঘোষণার মধ্যেও ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর থেকে দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি।
গত বছর এই দিনে কর্মসূচি পালনের অনুমতি না পেলেও এবার ৫ জানুয়ারি রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কালো পতাকা হাতে নেতাকর্মীদের মিছিলের পরিকল্পনা রয়েছে। তৈরি হচ্ছে পোস্টার ও লিফলেট।
এর আগের বার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়েও পায়নি বিএনপি। এবারও একই জায়গায় সমাবেশের অনুমতি চেয়েছে তারা।
বিএনপি নেতারা বলছেন, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে কোনো সংঘাতে যেতে চান না তারা। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়েই প্রতিবাদ জানাতে চায় বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ