• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

সিসি নিউজ, ৪ জানুয়ারী: ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি আত্মপ্রকাশের পর ৭০ বছর পার করলো ঐতিহ্যবাহী সংগঠনটি। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গনঅভ্যুথান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সংগঠনের নেতা কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এরমধ্যে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার কর্মসূচিও আছে। ঢাকার ইউনিটগুলো ছাড়া দেশের সব সাংগঠনিক ইউনিটে আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ