• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শুরু হচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

সিসি নিউজ, ১০ জানুয়ারী: সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরতে দ্বিতীয়বারের মত আয়োজন করা হচ্ছে উন্নয়ন মেলা। কাল বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা ও উপজেলায় এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এবারের বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি এতে অংশ নেবে দেশের দুই পুঁজিবাজার। বুধবার মতিঝিলের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বোর্ড কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ কথা জানান।

পুঁজিবাজারকে প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে তুলে ধরাই এর লক্ষ্য বলে জানান তিনি।

তিন দিনব্যাপী মেলায় জনসাধারণের কাছে সরকার গৃহীত ও বাস্তবায়িত সকল পদক্ষেপসহ পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগ ব্যবস্থা তুলে ধরা হবেও বলে জানান তিনি।

উন্নয়ন মেলায় অংশগ্রহণের মাধ্যমে জনসাধারণ শিল্পায়নে পুঁজি উত্তোলন এবং বিনিয়োগ বিষয়ে ধারণা পাবে বলে আশাবাদি বিএসইসির নির্বাহি পরিচালক। দেশের ৮ বিভাগীয় শহরসহ ৫ জেলায় অনুষ্ঠিত হবে এ মেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ