• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

নোটিশ অমান্যে কৃষকদের ১০ হাজার টাকা জরিমানা

সিসি ডেস্ক, ৫ ফেব্রুয়ারী: নোটিশ অমান্য করলে কৃষকদের ১০ হাজার টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন আইন ২০১৮-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, নতুন আইনে পরিচালনা পর্ষদে চেয়ারম্যানসহ ১‌৬ জন থাকবেন। এছাড়া ৫ জন পূর্ণ মেয়াদে পরিচালক থাকবেন। এতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধিরাও থাকবেন। পরিচালনা পর্ষদ প্রতি ৩ মাসে কমপক্ষে ১টি সভা করবে। নতুন আইনের ১১ ধারায় বীজ ও উদ্যান উন্নয়ন, সেচ সুবিধা, সার সরবরাহসহ কৃষি উন্নয়ন করপোরেশনের কার্যক্রম নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ