• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

১২৭ ইউনিয়ন ও ৯ পৌরসভায় ভোট গ্রহণ ২৯ মার্চ

সিসি নিউজ, ১৮ ফেব্রুয়ারী: ২৯ মার্চ ১২৭টি ইউনিয়ন ও ৯ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১ মার্চ।

আজ রোববার সকালে নির্বাচন কমিশনের ২০তম সভায় সিদ্ধান্ত হয়, ৩৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ৯৩টি ইউপিতে হবে উপনির্বাচন। চারটি পৌরসভায় সাধারণ নির্বাচনের পাশাপাশি একটিতে মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন হবে।

এ ছাড়া চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডে উপনির্বাচন এবং দুটি উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। এদিকে, স্থগিত ঢাকার দুই সিটি নির্বাচনের আপিলের শুনানি হবে ২২ ফেব্রুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ