• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |

গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু ভোটের দাবি ফখরুলের

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন করতে না পারলে দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। সন্ধ্যায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত দলের ইফতার পার্টিতে এ মন্তব্য করেন তিনি।
ইফতারে যোগ দেন, ভারত, চীন, সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকেরা। এছাড়া ছিলেন নরওয়ে, পাকিস্তান, সুইডেন, ফ্রান্স, ইরান, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।
ইফতারের আগে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তিসহ দেশে অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া পরিত্যক্ত জেলখানার চার দেয়ালে মধ্যে কঠিন সময় পার করছেন। মিথ্যা মামলায় তাকে কারাবন্দি করা হয়েছে বলেও দাবি করেন ফখরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ