• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |

ডেটিং অ্যাপস আনছে ফেসবুক!

সিসি ডেস্ক, ০৭ আগষ্ট: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুব শিগগিরই মার্কেটে ডেটিং অ্যাপস নিয়ে হাজির হচ্ছে। ইতিমধ্যেই অ্যাপটি নিয়ে আভ্যন্তরীণভাবে কর্মীদের মধ্যেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। যদিও অনেক আগেই ফেসবুকের এই ডেটিং অ্যাপস নিয়ে গুজব ছড়িয়েছিল। অ্যাপটি নিয়ে ইউজারদের মধ্যে উন্মাদনাও রয়েছে যথেষ্ট৷ পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি প্রথম লক্ষ্য করেন এক অ্যাপ রিসার্চার এবং সেটি তিনি ট্যুইটারে পোস্ট করেন।

রিপোর্টের তথ্য অনুসারে, ফেসবুকের আভ্যন্তরীণ কর্মরত কর্মীদের ভুয়া আইডি তৈরি করে অ্যাপটিকে ব্যবহারের অনুরোধ করে। তবে, অ্যাপটি লঞ্চ করার আগে সমস্ত ‘টেস্টিং করা তথ্য’ ডিলিট করার পরিকল্পনা রয়েছে ফেসবুকের। সংস্থা কর্মীদের সর্তক করে দিয়ে জানায়, ডেটিং অ্যাপটিতে হেনস্থা রুখতে কঠোর নিয়মের (অ্যান্টি-হ্যারসমেন্ট পলিশি) কঠোর বাস্তবায়ন হবে। অ্যাপটির সাইন-আপ পেজে জেন্ডার, লোকেশনসহ কোন জেন্ডারের মানুষের ইউজার আগ্রহী সেই অপশনও থাকবে।

এক গবেষক নিজের সর্ম্পকে যাবতীয় তথ্য দিয়ে ডেটিং অ্যাপে নিজের নাম রেজিস্টার করার চেষ্টা করেন। তবে, তিনি ব্যর্থ হন। রির্পোটের তথ্য অনুসারে, ইউজার ডেটিং অ্যাপে নতুনভাবে নিজের অ্যাকাউন্ট খুলতে পারবেন। ফেসবুক ডেটিং অ্যাপ ইউজারকে নিজের পছন্দমত সঙ্গী-সঙ্গিনীর খোঁজ পেতে সাহায্য করবে। শুধু তাই নয়, এই অ্যাপের গ্রুপের মাধ্যমে মিউচুয়াল ফেন্ড্র বা একই বিষয়ে আগ্রহী মানুষদের মধ্যে যোগাযোগ সূত্র স্থাপন সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ