• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘যতদিন ইচ্ছা সাজা দিন, বারবার আসতে পারব না’

সিসি ডেস্ক, ৫ সেপ্টেম্বর: পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের ভেতরে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় নিজের অসুস্থতার কথা জানিয়ে আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আমি অসুস্থ। শরীর খারাপ। আমার পা ফুলে যাচ্ছে। এখানে ডাক্তারের রিপোর্ট আছে, আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কতটা অসুস্থ। আমাকে সাজা দেবার জন্য এখানে কোর্ট বসানো হয়েছে। আপনাদের যা মন চায়, যতদিন ইচ্ছা, আমাকে সাজা দিতে পারেন। আমি বারবার এখানে আসতে পারব না।’

আধা ঘণ্টারও কম সময় আদালতের কার্যক্রম চলার পর আসামিপক্ষের আইনজীবীরা না থাকায় শুনানি মুলতবি করে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করে দেন ঢাকার ৫ম বিশেষ জজ মো. আখতারুজ্জামান। এর আগে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আদালত বসাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয়  অতিরিক্ত পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ এখানে হবে বলে আইন মন্ত্রণালয় থেকে গতকাল এক প্রজ্ঞাপন জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ