• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিপর্যয় কাটিয়ে লড়াইয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: শুরুর ধাক্কা কাটিয়ে লড়াইয়ে ফিরছে বাংলাদেশ। লাসিথ মালিঙ্গার বোলিংয়ে শুরুতেই দুই উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ছিল টাইগাররা। তবে শুরুর ধাক্কা ভালভাবে সামলে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
শেষ খবর পর্যন্ত ২১ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে বাংলাদেশের দলীয় সংগ্রহ ১১২।  ক্রিজে আছেন মুশফিকুর রহমান ও মোহাম্মদ মিথুন। মুশফিকুরের সংগ্রহে ৪৪। অন্যদিকে হাফ সেঞ্চুরি করেছেন মিথুন।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ১৪তম আসরে টস জিতে ব্যাটিংয়ে নামে মাশরাফির দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে।  ম্যাচ দিয়ে এক বছর পর ওয়ানডেতে ফিরে আসেন মালিঙ্গা। এসেই নিজের প্রথম ওভারে তুলে নেন সাকিব ও লিটন দাসকে। সুইঙ্গিং ফুল লেংথ বলে শূন্য রানে প্রথম বলেই বোল্ড হন সাকিব। অপরদিকে লিটনও শেষ হন শূন্যতে।
৩৫ বছর বয়সী লঙ্কান পেস কিংবদন্তি সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের ৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ