• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

তিন বিভাগীয় শহরে মহাসমাবেশ করবে ১৪ দল

ঢাকা, ৩০ সেপ্টেম্বর: আগামী অক্টোবরে দেশের তিন বিভাগীয় শহর রাজশাহী, খুলনা, নাটোর ও এক জেলায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৪ দল আয়োজিত কর্মী সমাবেশ থেকে এ ঘোষণা দেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নাসিম জানান, আগামী ৯ অক্টোবর রাজশাহী, ১৩ অক্টোবর খুলনায়, ১০ অক্টোবর নাটোরে সমাবেশ করবে ১৪ দল। এ ছাড়া অক্টোবরে নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করবে ১৪ দল।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে কর্মী সমাবেশ সঞ্চালন করেন ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার পর থেকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সমাবেশে উপস্থিত ছিলেন, বেগম মতিয়া চৌধুরী, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, শিরিন আখতার, নজিবুল বশর মাইজভাণ্ডারি, শেখ শহিদুল ইসলামসহ ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ