• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারাগারে আদালত কক্ষ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সিসি ডেস্ক, ২৪ অক্টোবর।। দেশের সব কারাগারে আদালত কক্ষ স্থাপনের নির্দশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্দিদের শারীরিক সমস্যা থাকলেও বিচার কাজ চালিয়ে নিতে তিনি নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী ‘কুমিল্লা কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্প অনুমোদনের সময় এ নির্দেশ দেন বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।

এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার পর ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রত্যেকটি জেলখানায় একটি করে কোর্ট রুম রাখতে বলেছেন, যাতে ফিজিক্যালি কারও সমস্যা থাকলে তাদের মামলা যেন জেলে পরিচালনা করা যায়।

সম্প্রতি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে জজ আদালতের অস্থায়ী এজলাস বসিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষ করা হয়। ২৯ অক্টোবর এই মামলার রায় ঘোষণার তারিখ রয়েছে।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে এই কারাগারেই ছিলেন বিএনপিপ্রধান। বর্তমানে চিকিৎসার জন্য তাকে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

পরিকল্পনামন্ত্রী বলেন, কারাগারগুলোকে শাস্তির স্থান মনে না করে পুনর্বাসনের স্থান হিসেবে বিবেচনা করা হবে। এখানে তাঁতসহ নানা ধরনের উৎপাদনমুখী কাজ করা হবে। এখান থেকে যে আয় হবে কয়েদিদের তার ভাগ দেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, আগামীতে সব কারাগারে একটি করে টেলিফোন বুথ রাখা হবে, যাতে বন্দিরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ