• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের সহজ টার্গেট

খেলাধুলা ডেস্ক, ১৭ ডিসেম্বর।। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে অলআউট হওয়ার আগে মাত্র ১২৯ রনের সংগ্রহ পেলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের সহজ টার্গেট বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমৃদ্ধ স্কোর বোর্ড গড়ার লক্ষ্য নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে ৪ উইকেট পড়লেও রানের চাকা সচল রেখেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতে ওশানে থমাসের ওভারে ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন ওপেনার তামিম ইকবাল। মিড অফে ঠিকমতো নাগাল না পাওয়ায় হাতে বল জমাতে পারেননি কার্লোস ব্র্যাথয়েট।

কট্রেলের পরের ওভারে অবশ্য আর থিতু হননি তামিম। শর্ট বলে পুল করতে গেলে বল টপ এজ হয়ে সেই মিড অফেই জমা পড়েন ব্র্যাথওয়েটের হাতে। তামিম ফেরেন ৫ রান করে।

পরের ওভারে সেই শর্ট বলেই বিপদ ডেকে আনেন আরেক ওপেনার লিটন দাস। এবার থমাসের বলে এগিয়ে এসে পুল করতে গিয়ে ঠিক একই জায়গায় ব্র্যাথওয়েটকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। বিদায় নেন ৬ রানে। পরে নামা সৌম্য সরকারও ছিলেন তামিম-লিটনদের অনুসারী। মেরে খেলার নেশায় সেই শর্ট বলেই ধরাশায়ী হন কট্রেলের বলে। পুল করতে গিয়ে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। টপ এজ হলে মিড উইকেটে ক্যাচ নেন পাওয়েল। সৌম্য বিদায় নেন মাত্র ৫ রান করে।

দ্রুত তিন ব্যাটসম্যান ফিরলেও রানের চাকা সচল ছিলো বাংলাদেশের। তবে উইকেট বিলিয়ে দেওয়ার মানসিকতায় বিপদ আরও বাড়িয়ে যান মুশফিকুর রহিম। দলীয় ৪৮ রানে পয়েন্টে বল ঠেলে দৌড় দিলেও মাঝপথে দ্বিধায় ছিলেন সিঙ্গেল নিতে গিয়ে। আর সেই দ্বিধাই কাল হয়ে দাঁড়ায়। সরাসরি থ্রোতে তাকে রান আউট করে দেন রোভম্যান পাওয়েল।

প্রথম পাওয়ার প্লের ভেতরে ৪ উইকেট পড়ে যাওয়ার পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন মাহমুদউল্লাহ ও সাকিব। ২৫ রান আসা এই ‍জুটি ভাঙে মাহমুদউল্লাহ খোঁচা মারতে গেলে। ১১তম ওভারে কট্রেলের বল খোঁচা মারতে গেলে ক্যাচ লুফে নেন কিপার। শুরুতে আম্পায়ার আউট দিলেও থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় ছিলেন। সেখান থেকেও মেলেনি কোনও সুসংবাদ। অপর প্রান্ত আগলে খেলতে থাকেন সাকিব। রানের চাকা সচল রেখে ব্যাট করছেন ৩৯ রানে।

ওয়ানডে, টেস্ট সিরিজ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটেও জয়ের লক্ষ্য বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ