• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

আ’লীগ ও বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

সিসি নিউজ, ১৮ ডিসেম্বর।। আসন্ন একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।  ।

ব্যারিস্টার বিপ্লব বলেন, ‘আওয়ামী লীগ যখন জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ও দিন বদলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও তা বাস্তবায়ন করেছেন।’

বিপ্লব আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন যে প্রতিশ্রুতি দেবে তাও বাস্তবায়ন করবে।

অপরদিকে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তরুণ, নারী এবং বয়স্ক নাগরিকদের বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় এ ইশতেহার ঘোষণা করবেন দলটির মহাসচিব।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ইশতেহারে থাকছে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১১ শতাংশে উন্নীতকরণসহ নানা প্রতিশ্রুতি। এ ছাড়াও থাকছে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা, তাদের নির্ভুল তালিকা প্রস্তুত এবং মূল্যস্ফীতির নিরিখে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি। 

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (আজ) বেলা ১১টায় গুলশানে হোটেল লেকশোরে ইশতেহার ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ