• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরিজে সমতা টাইগারদের

খেলাধুলা ডেস্ক।। সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ডার নেপূণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। শুরুতে ১৮ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট পান আবু হায়দার রনি। এভিন লুইসকে ক্যাচে পরিণত করেন তিনি। পরে দ্রুত রান তোলেন দুর্দান্ত ফর্মে থাকা শাই হোপ ও নিকোলাস পরান। তবে তামিমের হাতে বড় করে মারতে গিয়ে ক্যাচ দেন পরান। উইকেটটি তুলে নেন সাকিব। এরপর ঝড় তোলা শাই হোপ ১৯ বলে ৩৬ রান করে মিরাজের বলে আউট হন।পরে সাকিবের ১১তম ওভারে সাকিব তুলে নেন হেটমায়ার ও ড্রারেন ব্রাভোকে। এরপর নিজের তৃতীয় ওভারে এসে আউট করেন ব্রাথওয়েটকে। এরপর শেষ ওভারে বল হাতে নিয়ে সাকিব ফেরান ফ্যাবিয়ান অ্যালেনকে। সাকিব টি-২০ ক্যারিয়ারে প্রথমবারের মতো তুলে নেন ৫ উইকেট। পরে উইন্ডিজের অষ্টম উইকেট হিসেবে রোভম্যান পাওয়েলকে ঝুলিতে পোরেন মুস্তাফিজুর রহমান। তিনি ৫০ রান করে ফেরেন। পরের উইকেটটিও নেন মুস্তাফিজ।     

ওয়েসস্ট ইন্ডিজের হয়ে হেটমায়ার করেন ১৯ রান। এছাড়া নিকোলাস পরান করেন ১৪ রান। রোভম্যান পাওয়েল ১৯ রান করে ব্যাট করছেন। তার সঙ্গে আছেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট।  এর আগে বাংলাদেশের হয়ে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেন লিটন দাস। এরপর সৌম্য সরকার ফেরেন ৩২ রান করে। পরে সাকিব আল হাসান ৪২ এবং মাহমুদুল্লাহ ৪৩ রানের হার না মানা ইনিংস খেলে অপরাজিত থাকেন।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ