• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রিমিয়ার লিগে নতুন প্রতিভা খুঁজছেন জেমি ডে

সিসি ডেস্ক, ২৫ জানুয়ারী।। দেখছেন প্রিমিয়ার লিগ ফুটবল, আদতে কম্বোডিয়া ম্যাচের ভাবনা জেমি ডের মাথায়। লিগে খেলোয়াড়দের পারফর্মেন্স দেখে জাতীয় দলের জন্য ছক কষছেন লাল সবুজ কোচ। প্রিমিয়ার লিগকে তরুণদের জন্য সুযোগ হিসেবে দেখছেন জেমি ডে। ভালো খেলোয়াড় তুলে আনতে আরো মানসম্পন্ন মাঠ তৈরির তাগিদ কোচের।

ঘরোয়া নির্জীব ফুটবলে নতুন প্রাণ প্রিমিয়ার লিগের হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট। খুলে দিয়েছে সম্ভাবনা। নীলফামারী-ময়মনসিংহ-নোয়াখালী। ফুটবলের টানে দর্শকেরা জড়ো হচ্ছেন ভেন্যুগুলোতে।

খেলোয়াড়দের পারফর্মেন্স দেখতে বিভিন্ন ভেন্যুতে ঘুরে বেড়াচ্ছেন জেমি ডে। খেলার পাশাপাশি চোখ ভেন্যু-গ্রাউন্ড-সুযোগ সুবিধায়। ভালো খেলোয়াড় গড়ে তুলতে আরো বেশি মানসম্পন্ন গ্রাউন্ডের তাগিদ বাংলাদেশ কোচের।

জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে বলেন, প্রিমিয়ার লিগ ফুটবল দেখতে দেশের বিভিন্ন গ্রাউন্ডে ঘুরে বেড়াচ্ছি। খেলোয়াড়দের পাশাপাশি গ্রাউন্ডগুলোও পর্যবেক্ষণ করছি। আমি মনে করি- ভালো গ্রাউন্ড থাকলে, খেলার মান বাড়ে, ভালো খেলোয়াড় উঠে আসার সম্ভাবনা বাড়ে।

কম্বোডিয়া ম্যাচের প্রাথমিক রণকৌশল তৈরি হচ্ছে প্রিমিয়ার লিগে। এরইমধ্যে কয়েকজন খেলোয়াড় ধরা পড়েছেন জেমির রাডারে।

জেমি ডে আরো বলেন, জাতীয় ফুটবল দল নির্বাচনের প্রক্রিয়াটি একদম স্বচ্ছ। নতুনদের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারেনা। যারা জাতীয় দলের হয়ে খেলতে চায়, তাদের পরামর্শ দেব এখানে ভালো করে দেখানোর জন্য। কয়েকজন খেলোয়াড়ের খেলা আলাদাভাবে ভালো লেগেছে। পরবর্তী কয়টা দিন পর্যবেক্ষণে মনোযোগ দেব। এর ভিত্তিতেই তৈরি হবে কম্বোডিয়া ম্যাচের দল।

৯ মার্চ কম্বোডিয়াতে স্বাগতিকদের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ